মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি মহোদয় আজ দুপুরে শারিরীক অসুস্থতা অনুভব করলে ডাক্তারের পরামর্শে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।দেশ বাসীর কাজে দোয়া চাই।(করোনা ভাইরাস এর কোন উপসর্গ পাওয়া যায়নি)
এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে দোলপাড়া গ্রামের চার শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের এ গ্রামের বাসিন্দারা।বাঁধটি অনেক আগে তৈরি উল্লেখ করে খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালে সিডিএমসি প্রকল্পের মাধ্যমে বাঁধটি সংস্কার করি।“গত সপ্তাহে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা বরাবর প্রবাহিত হয়। নদীর পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বাঁধের প্রায় ৭০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়েছে।...